যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে হলভর্তি নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় বক্তারা বলেন, সদ্য নির্বাচিত বিএনপি সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ—যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক মহাকাব্যিক স্বাধীনতার ঘোষণা হিসেবে পরিচিত—যথাযথভাবে পালন করতে না দিয়ে শুরুতেই জাতিকে বিভক্তির পথে ঠেলে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, বিএনপি সরকারের উচিত কোনো প্রকার বিলম্ব না করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর থেকে খুনি-ফ্যাসিস্ট ইউনুস সরকারের জারি করা অবৈধ অধ্যাদেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি