নরসিংদী-৪ আসনের সাবেক এমপি ও শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় হাজারো মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষবিদায় দিতে উপস্থিত হন। জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম ব্রাহ্মণহাটার পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয়।
এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান নূরুল মজিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।