নিউ ইয়র্কের টাইমস্কয়ারে শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস্কয়ারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংঘটনসমূহ। ২৮ সেপ্টেম্বর রাত বারোটায় নিউ ইয়র্কের টাইমস্কয়ারে শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ সময় দলীয় সভাপতি শেখ হাসিনা টেলিফোন সংযুক্ত ছিলেন।

জন্মদিনের কেক কাটার পূর্বে শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংঘটনসমূহের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।