জ্যাকসন হাইটসে কক্ষপথ’৭১ এর প্রতিবাদ সভা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনায় উজ্জীবিত সংগঠন কক্ষপথ’৭১ এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল দাবি ছিল একাত্তরের স্বাধীনতা সংগ্রাম, বায়াত্তরের সংবিধান রক্ষা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, এবং সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পুনঃপ্রতিষ্ঠা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া জাকির। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন বিভিন্ন ধর্মাবলম্বী আইনজীবীরা—অ্যাডভোকেট কারী আশিক উদ্দিন খাঁন (কোরআন), অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য (গীতা), জেনস খ্রীষ্টফার (বাইবেল) এবং সুকৃতি বড়ুয়া (ত্রিপিটক)।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অ্যাডভোকেট মিয়া জাকির। বক্তৃতা দেন মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারী, গোলাম মিরাজ হোসেন, ফারুক হোসেন, শওকত আকবর রিচি, রাজনৈতিক নেতা ড. প্রদীপ রঞ্জন কর, নূর ফাতেমা, প্রগ্রেসিভ ফোরাম-৭১ এর নেতা জাকের আহমেদ, অ্যাডভোকেট মনির হোসেনসহ মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

উপস্থিত ছিলেন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লুৎফুর নাহার লতা, সাজ্জাদ হোসেন সবুজ, মিনহাজ আহমেদ, আলী আহসান কিবরিয়া (অনু), অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, অ্যাডভোকেট রুবিনা মান্নান, ড. সেলিনা আফরীন রীতা, অ্যাডভোকেট এম.এম. জাহিদ আনোয়ার, সৈয়দ এস. আলী, ইয়াসমিন রাশিদসহ আরও অনেকে।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম ১৯৭২ সালের সংবিধান রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এর কপি প্রদর্শন করেন। তিনি কক্ষপথ’৭১-কে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।