বিশেষ সংবাদদাতা, উডসাইড: নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১২ আসনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী আবির কাওয়াস (Aber Kawas) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুইন্সের উডসাইডে অবস্থিত মাদানি মসজিদে (Madani Mosque) উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশি মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০ আসনের প্রার্থী শামসুল হক উপস্থিত ছিলেন।
আজ ৩০ অক্টোবর, ২০২৬ (শুক্রবার) জুম্মার নামাজের সময় তিনি মসজিদে উপস্থিত হন এবং নামাজ শেষে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির মানুষের কাছে আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোট ও সমর্থন প্রার্থনা করেন।
মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আবির কাওয়াস অভিবাসী পরিবারের সন্তানদের অধিকার রক্ষা, সাশ্রয়ী আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং কর্মজীবী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম নারী হিসেবে স্টেট লেজিসলেচারে ইতিহাস গড়ার এই লড়াইয়ে তিনি বাংলাদেশি মুসলিম কমিউনিটির ঐক্যবদ্ধ সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত সাধারণ মুসল্লি ও স্থানীয় বাংলাদেশি নেতৃবৃন্দ তাঁর বক্তব্য শোনেন এবং নিউইয়র্কের মূলধারার রাজনীতিতে মুসলিমদের প্রতিনিধিত্ব বাড়াতে কাওয়াসের এই প্রচারণাকে স্বাগত জানান।