সাকিব আলীর অকাল মৃত্যুতে ফোবানার শোক বার্তা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফেডারেশন অফ নর্থ আমেরিকা (FOBANA) গভীর বেদনার সঙ্গে জানাচ্ছে যে, ফোবানার গর্বিত নেতা ডাঃ মোহাম্মদ আলী মানিকের একমাত্র সন্তান, ইঞ্জিনিয়ার সাকিব আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ফোবানা- এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম বোর্ড অফ ডিরেক্টর আতিকুর রহমান, বেদারুল ইসলাম বাবলা ৪০তম ফোবানা হোস্ট কমিটির প্রেসিডেন্ট শামীম আহমেদ, কনভেনার অনোয়ার হোসেন সেন্টু মেম্বার সেক্রেটারি রাসেল মিয়া, এবং চিফ কো-র্ডিনেটর নজিম উল্লাহ লিটন এই অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পুরো পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তির সহায়তা দানের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছেন।