ফ্লোরিডা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৯ মার্চ) দুপুরে ফ্লোরিডার বেল গ্লেইড শহরের একটি মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সাল থেকে সংগঠনটি নিয়মিতভাবে এই পুনর্মিলনীর আয়োজন করে আসছে।
সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠানের সূচনা হয় সকল ধর্মের পবিত্র বাণী পাঠের মাধ্যমে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি এবিএম গোলাম মোস্তফা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সেক্রেটারি রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রদীপ, দুলালসহ আরও অনেকে। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শকরা ঈদের আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি ছোটবেলার ঈদের স্মৃতিচারণ নিয়ে আড্ডা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্মৃতিচারণ পর্বে অংশ নেন সিনিয়র ডিরেক্টর মো. হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম ও মো. খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রয়, বুলবুলসহ আরও অনেকে। অনুষ্ঠানের সাজসজ্জায় ছিলেন নির্বাহী পরিচালক টিটু ও তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। বিশেষ অবদান রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।

আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শো ২০২৬-এর নবনির্বাচিত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারি এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ড. সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে ঈদের আনন্দ বাংলাদেশের মতো না হলেও ঈদের নামাজ শেষে একে অপরের বাড়িতে যাওয়া, শুভেচ্ছা বিনিময় এবং মিলনমেলার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করা হয়। তবে শৈশবের সেই ঈদের আনন্দ আর ফিরে পাওয়া সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ইমরান।
মধ্যাহ্নভোজের পর বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামি বৈশাখী মেলা, কারিগর ও ঢাকা ক্লাব। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন।

পরে ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শোর আয়োজকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দেশ ও প্রবাসে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সবশেষে ফ্লোরিডার জনপ্রিয় দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু, মোস্তাফিজসহ আরও অনেকে।