সংসদ অধিবেশন মুলতবি

সংসদ ভবন : জাতীয় সংসদের বৈঠক আগামী ১৫ মার্চ রোববার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করে বলেছেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে এবং গঠনমূলক সংসদীয় চর্চার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার বলেন, সংসদ গণতন্ত্রের চেতনাকে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের জনগণ সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছে।