আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি প্রচার কার্যক্রম খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণভোট-সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সর্বত্র গণভোট প্রচার স্থগিত থাকবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট সামনে রেখে সারা দেশে সরকারি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এই প্রচার কার্যক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ ১৯টি মন্ত্রণালয় অংশ নিয়েছিল।