মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ঢাকা: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপিকে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিলেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।